Published : 13 May 2026, 03:05 PM
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) তাদের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য নতুন কর্মী খুঁজছে। সংস্থাটি ‘কমিউনিটি মোবিলাইজার’ পদে মোট ১৮৯ জনকে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ২১ মে পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। পদের নাম: কমিউনিটি মোবিলাইজার। মোট পদ: ১৮৯টি। বেতন: আলোচনা সাপেক্ষে, সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা বিদ্যমান। কর্মস্থল: গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁও জেলা। বিস্তারিত নিচে দেওয়া হলো।
শক্তি ফাউন্ডেশনেও রয়েছে বিশাল নিয়োগ, ১২৩০টি পদের জন্য আবেদন চলছে। যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কমিউনিটি এনগেজমেন্ট অথবা সামাজিক উন্নয়নে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত হতে পারে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস ও ইন্টারনেট) অত্যাবশ্যক। প্রধান দায়িত্বসমূহ: নির্বাচিত কর্মীদের নির্দিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে উপযুক্ত তরুণ-তরুণীদের (১৫-৩৫ বছর) চিহ্নিত করতে হবে। তাঁদের সচেতনতামূলক সভা এবং প্রশিক্ষণে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে।
মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করার মানসিকতা এবং কাজের প্রতিবেদন তৈরি করার দক্ষতা থাকতে হবে। আরও পড়ুন: ক্লাসরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা: ‘চিটিং’ নয়, শেখার সহায়ক হিসেবে ব্যবহারের ৮টি উপায়। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি) [email protected] এই ঠিকানায় ই-মেইল করে পাঠাতে হবে। এছাড়াও, বিডিজবস-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংকে আকর্ষণীয় চাকরি, বেতন ৩৬,০০০ টাকা।।
বেতন নাকি সম্মান, পেশাগত জীবনে আপনার কাছে কোনটা বেশি মূল্যবান? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য